শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

সাউথখালী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দক্ষিণ তাফালবাড়ি একাদশ

 

শরণখোলা উপজেলা, (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ‘সাউথখালী প্রিমিয়ার লিগ (এসপিএল) ২০২৫’-এর ফাইনাল ম্যাচ। শনিবার (৫ জুলাই) বিকেলে সাউথখালী উন্নয়ন ফোরামের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাটি ঘিরে এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দক্ষিণ তাফালবাড়ী সুপার কিংস একাদশ এবং আশার আলো ফুটবল একাদশ। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দক্ষিন তাফালবাড়ী সুপার কিংস একাদশ দুর্দান্ত পারফর্ম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। রানারআপ হয় আশার আলো একাদশ।

উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাফালবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, মোহাম্মদ নাসরুল্লাহ, শহীদ তিতুমির একাডেমির পরিচালক বেলায়েত হোসেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান ও সাউথখালী উন্নয়ন ফোরামের সভাপতি রেজাউল ইসলাম সাগর সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *